SMM BAZAR-এ আমরা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সার্ভিস ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালো করে পড়ে নিন।
৭ দিনের সময়সীমা
ডিপোজিট করার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করা যাবে। ৭ দিন পার হয়ে গেলে ডিপোজিটকৃত অর্থ আর রিফান্ড বা ফেরত দেওয়া সম্ভব হবে না।
রিফান্ড সোর্স (Source Refund)
যে অ্যাকাউন্ট বা পেমেন্ট মেথড (বিকাশ/নগদ/ব্যাংক) থেকে ফান্ড এড করা হয়েছে, রিফান্ড শুধুমাত্র সেই একই অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। অন্য অ্যাকাউন্টে দাবি করা যাবে না।
- ব্যালেন্স স্টক সতর্কতা: SMM BAZAR কোনো ব্যাংক বা ওয়ালেট নয়। তাই এখানে অতিরিক্ত টাকা জমা করে ব্যালেন্স স্টক করবেন না। যতটুকু সার্ভিস প্রয়োজন, ঠিক ততটুকুই ফান্ড এড করুন।
- অটোমেটিক রিফান্ড: যদি কোনো টেকনিক্যাল কারণে আপনার অর্ডার সম্পন্ন না হয়, তবে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্যানেল ব্যালেন্সে ফেরত দেওয়া হবে।
- ভুল লিংক: আপনি যদি অর্ডারে ভুল লিংক (Wrong Link) প্রদান করেন এবং অর্ডারটি প্রসেস হয়ে যায়, তবে এর জন্য কোনো রিফান্ড দেওয়া হবে না।
- প্রাইভেট অ্যাকাউন্ট: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট "Private" থাকলে অর্ডার ফেইল হবে এবং এর জন্য আমরা রিফান্ড দিতে বাধ্য নই। অর্ডার করার আগে অবশ্যই অ্যাকাউন্ট "Public" করুন।
- ওভারল্যাপিং অর্ডার: একই লিংকে একটি অর্ডার চলাকালীন দ্বিতীয়বার অর্ডার করলে ডেলিভারি মিস হলে আমরা dায়ী থাকব না।
একবার অর্ডার প্লেস করার পর তা সাধারণত বাতিল বা এডিট করা যায় না। তবে, যদি অর্ডার দীর্ঘসময় "Pending" অবস্থায় আটকে থাকে, কেবল তখনই সাপোর্টে যোগাযোগ করলে আমরা তা ম্যানুয়ালি ক্যান্সেল করতে পারি。
সতর্কবার্তা
যদি কোনো ব্যবহারকারী পেমেন্ট করার পর কোনো কারণ ছাড়াই পেমেন্ট গেটওয়েতে ডিসপুট (Dispute) বা চার্জব্যাক (Chargeback) ফাইল করেন অথবা এক একাউন্ট থেকে দিয়ে অন্য একাউন্টে রিফান্ড চান, তবে আমরা সেই ব্যবহারকারীর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্যান (Ban) করার অধিকার রাখি।